ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই রবিবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বানেশ্বর্দী খন্দকারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

Shamol Bangla Ads

ওইসময় সামাজিক ও আইনি সচেতনতা বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন শেরপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, নকলা থানার উপসহকারী পরিদর্শক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান আজাদ।

বক্তারা বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

Shamol Bangla Ads

বানেশ্বন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেন আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের খেলোয় মনোনিবেশ করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!