তাপস চন্দ্র সরকার, কুমিলা : বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার কুমিলা (দক্ষিন) জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং পরে কেক কেটে দিবস উদযাপন করা হয়। এ সময় বক্তব্য রাখেনজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি মাহবুবুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান, যুব বিষয়ক সম্পাদক মজিবুর রহমান কামাল, সাধারন সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মহিলা দল নেত্রী সখিনা বেগম, জেসমিন আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদল যুগ্ম আহবায়ক রিয়াজ খান রাজু, কুমিলা (দ.) জেলা ছাত্রদল নেতা শামসুল আলম টিপু, জেলা ছাত্রদল জুম্মন হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল করিম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান মামুন, মহানগর ছাত্রদলের আহবায়ক আব্দুলা আল শিবলী, মহানগর ছাত্রদল যুগ্ম আহবায়ক একেএম জাহিদ পান্না, যুগ্ম-আহবায়ক মনির হোসেন পারভেজ, মহানগর যুগ্ম আহবায়ক মনির হোসেন পারভেজ, কোতয়ালী আহবায়ক নুরুল করিম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মামুন, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফরিদ উদ্দিন শিবলু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল আহবায়ক এনামুল হক সবুজ, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আহছান উলাহ, জেলা ছাত্রদল নেতা তোয়ায়েল আহাম্মদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও তরুণ দলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মী।
বক্তারা বলেন- নব্য স্বরাচারী সরকার গণতন্ত্রের নামে মানুষের ভোটাধিকার হরণ করে গায়ের জোড়ে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এক সঙ্গে ঝাপিয়ে পড়ার আহবান জানান বক্তারা।




