ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন সোমবার সকালে জেলা প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকল ঝরে পড়া শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

র‌্যালিতে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল চৌধুরী, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, কলকারখানার প্রতিনিধি, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুশ্রমের স্বরূপ, কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সচেতন সমাজ, পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Need Ads
error: কপি হবে না!