ads

শুক্রবার , ২৬ জুন ২০২৬ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে আটক ৯

স্টাফ রিপোর্টার
জুন ২৬, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহলদল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এদের মধ্যে চার শিশু, তিন নারী ও দুইজন পুরুষ।

Shamol Bangla Ads

বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় শেরপুরের স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সাথে। গতকাল বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫ এর দেড়শ গজ ভিতরে হারিয়াকোনা পাহাড়ের গহীনে সীমান্তে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিলো। কিন্তু বিজিবির কঠোর নজরদারির জন্য গতকাল তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। আজ রাতে তাদের সীমান্ত পার হওয়ার কথা ছিলো। কিন্তু বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ তাদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!