এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী সদরউপজেলার পাঁচদোনা এলাকা থেকে বিথি রানী(১৪) নামের এক কিশোরী অপহরনের স্বীকার হয়েছে। এব্যাপরে বিথিরানীর পিতা বাদীহয়ে নরসিংদী মডেল থানায় অপহরনের সাথে জড়িত বাবুলসূত্রধর সহ ৬ জনের বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তিনদিন পর ও অপহৃত বিথি রানীকে উদ্বার করতে পারেনি নরসিংদী থানা পুলিশ। অপহৃত বিথীরানীকে না পেয়ে পাগল প্রায় তার পিতা- মাতা।

পুলিশ সূত্রে জানাযায়, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ভাড়াটিয়াবাসায় বিষুসূত্রধর তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ৬ টায় বিথি রানী ও তার মা দিপারানী হাটতে বের হয়। পরে হাটা শেষ করে বাড়ী ফেড়ার পথে সিরাজুল ইসলাম কিন্ডার গার্টেন স্কুলের নিকট পৌছলে পূর্বথেকে মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকা একই উপজেলার শীলমান্দী এলাকার নেপাল সূত্রধরের পুত্র বাবুল সূত্রধর তার সঙ্গীয় ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল বিথিরানীকে জোড়পূর্বক অস্ত্রের মুখে জিন্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় বিথি রানীর মা চিৎকার দিলে আশ পাশের লোকজন জড়োহলে এলাকাবাসী ঘটনা জানতে পারে।
ঘটনার দুই ঘন্টাপর বিথি রানীর পিতা বিষুসূত্রধর এলাকার গন্য মান্যদের নিয়ে তার মেয়ে অপহরনের সাথে জড়িত বাবুল সুত্রধরের বাড়ীতে এসে তার মেয়েকে ফেরৎ চাইলে বাবুলের পিতা তাদেরকে অকথ্য ভাষায় গালী গালাজ করে বিভিন্ন হুমকি দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। পরে নিরূপায় হয়ে অপহৃত পিতা বিষু সূত্রধর বাবুল সূত্রধরকে ১নং আসামী করে ৬ জনের বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করে। বিষূসুত্র ধর পেশায় একজন কাঠমিস্ত্রি অপরদিকে অপহরন কারীরা এলাকার বিত্তবান শীল।

অপহরনের ঘটনা অন্যখাতে প্রবাহিত করারজন্য বাবুলের পিতা নেপাল সূত্রধর বিথির পিতাও তার আত্বীয় স্বজনের বিরুদ্বে পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে বলে বিথির পরিবার দাবীকরে।
এব্যাপারে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই আনোয়ার জানান,অপহৃতকে উদ্বারের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।




