ads

বুধবার , ২৪ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জনের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৫৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৭৪৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার পাঁচ উপজেলায় অস্থায়ী ও স্থায়ীসহ ১ হাজার ৩৩৫টি টিকাদান কেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মী ও স্বেচ্ছাসেবকগণ শিশুদের টিকা খাওয়াবেন।

সভায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রুবায়েদ তাসনিম রুম্পা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদকবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!