ads

সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে লিওনেল স্কালোনির দলের।

Shamol Bangla Ads

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে আজ। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।

এ ছাড়া আরও দুটি পজিশন নিয়ে কিছু আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া মূল একাদশই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

Shamol Bangla Ads

মিডফিল্ড-আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গা নিয়ে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলমাদাই এগিয়ে আছেন। ফলে প্রথম ম্যাচের মতো আজও তাকে দেখা যেতে পারে।

বা প্রান্তে ফাকুন্দো মেদিনাই খেলবেন। চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি নিয়ে শুরু থেকেই নামাতে চাইছে না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসকেও কিছু সময়ের জন্য নামাতে পারেন কোচ।

সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

Need Ads
error: কপি হবে না!