ads

শনিবার , ২০ জুন ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারকে বিশ্বকাপে খেলানোর ব্যাপারে আনচেলত্তির বড় ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

দীর্ঘদিন অফ ফর্ম ও ইনজুরি থাকার পরও ব্রাজিলের বিশ্বকাপ লাইনআপে নেইমারকে নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের দুটি ম্যাচ খেলা হলেও ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড কোনোটির দলেই ছিলেন না। কাফ ইনজুরির কারণে তার মাঠে নামা হয়নি।

Shamol Bangla Ads

তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলে জয়ের পর আনচেলত্তি নেইমারের দলে ফেরার ব্যাপারে বড় ঘোষণা দিলেন। নকআউটে এক পা রাখা দলের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে দেখা যাবে বললেন কোচ। আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে হবে গ্রুপের শেষ ম্যাচ।

আনচেলত্তি বললেন, ‘নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে।’

Shamol Bangla Ads

নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণভাগ সামলাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া ও ইগোর থিয়াগো। প্রথম ম্যাচে মরক্কোর জাল কাঁপান ভিনিসিয়ুস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। হাইতির বিপক্ষেও রিয়াল মাদ্রিদ তারকা একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। এদিন কুনহা দুটি গোল করেছেন। দুজনেই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!