ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের দাবি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১৫, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধের দাবি জানান। ১৪ জুন রবিবার সকালে নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়।

Shamol Bangla Ads

এবারের প্রতিপাদ্য ছিল ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি।’

মানববন্ধনে সনাক সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সাংবাদিক অভিজিৎ সাহা, ইয়েস দলনেতা শাহিন আলম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে জনপ্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

এ সময় বক্তারা বলেন, সরকারি জরিপ অনুযায়ী দেশে প্রায় ১৮ লাখ শিশু শ্রমিক রয়েছে, যার মধ্যে ১০ লাখ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নজরদারি বৃদ্ধি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে তথ্যপত্র বিতরণ করা হয়।৷

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!