ads

শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৩ জুন শনিবার সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার পুকুরপাড়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। ওইসময় তিনি বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, চারাগুলো পরিচর্যা করে টিকিয়ে রাখতেও সবাইকে আন্তরিক হতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!