ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১০, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ৮ জুন সোমবার সন্ধ্যায় নকলা পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

মজিবুলের পিতার নাম মৃত মজিবর রহমান। নকলা পৌরশহরের কুর্শাবাদাগৈড় মহল্লার স্থায়ী বাসিন্দা হলেও মজিবুল দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সাথে নকলা পৌরশহরের নিজস্ব বাড়িতে বসবাস করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতার হওয়া মজিবুল নকলা থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাস বিরোধী মামলার সন্দিগ্ধ আসামী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!