ads

রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

খবর টি পড়েছেন : ৪১০
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আঘাত হানতে পারে মঙ্গলবারে

Shamol Bangla Ads

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আন্দামান সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে। ২৪ অক্টোবর সোমবারই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। ২৫ অক্টোবর মঙ্গলবার তা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে পারে সিত্রাং।

যেহেতু অন্ধ্র উপকূল ধরে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, তাই বাংলাদেশের ওপরেও আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশসহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে।

Shamol Bangla Ads

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বদিকে পৌঁছে যাবে নিম্নচাপটি। রোববারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে।

মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী উদ্যোক্তারা বিদেশেও অবদান রেখে চলেছে : স্পিকার পরবর্তী সংবাদ ডিআইজি বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads