ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় নির্মাণাধীন ভবন ভাংচুর : আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ৩:৩৭ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় নির্মাণাধীন একটি ভবনের মালিকের নিকট দাবিকৃত চাঁদা পা পেয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলায় পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

১৯ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলন করে হাজী ফজলুল করিম ফটিক বলেন, আমার ভবন নির্মাণ করতে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা পরিশোধের অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেয়। নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে সন্ত্রাসী উৎপল, উজ্জলসহ কয়েক জন এসে আমার স্ত্রী সুলতানা (৫২), নির্মাণ শ্রমিক রফিক খাঁন (৬৫) গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নির্মাণাধীন শ্রমিক রফিক খাঁন গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!