শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ জুন শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান। তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত ভোট গণনা শেষে রাত আটটার দিকে ওই ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবার কর্মকর্তা আমির হোসেন।

নির্বাচনে মোট ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে সভাপতি পদে বিজয়ী সাইফুল ইসলাম ছাতা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি সুরুজ্জামান চেয়ার প্রতীকে পেয়েছেন ১০১ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম চাকা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ২০৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা বই প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট।
এছাড়াও আটটি সদস্য পদসহ সর্বমোট ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন।




