বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে শহরের নাগপাড়া মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শওকত হোসেন। ওইসময় তিনি যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
অপরদিকে একইদিন বিকেলে শহরের নবীনগর থেকে শহর যুবদলের সভাপতি পারভেজ আহমেদের নেতৃত্বে যুবদলের নয়া কমিটিকে স্বাগত জানিয়ে একটি মিছিল সারা শহর প্রদক্ষিণ করে থানা মোড়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ৪ জুন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




