ads

বুধবার , ৩ জুন ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাড়িঘরে হামলা-হত্যার হুমকির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুন ৩, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বুধবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. জুব্বাদ আলী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. আল-আমিন, মাহফুজা আক্তার প্রমুখ।

ভুক্তভোগী মো. জুব্বাদ আলী বলেন, শ্রীবরদী উপজেলার মুরগাচোরা গ্রামের মোতালেব হোসেন, জাকির, আনা মিয়া, মোশারফ, ইয়াকুব গংরা তাদের পেশীশক্তির জোরে আমাদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করছে। তাদের অত্যাচারে পুরাতন বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি করেছি। এখানেও আমাদের ঘরবাড়ি ভাংচুর করেছে তারা। এখন জমি দখলসহ প্রতিনিয়ত আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বাড়িঘর ভাংচুরসহ হত্যার হুমকির ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যগণসহ দেড়শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!