ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রিডের অটোমেশন সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১৬
গ্রিডের অটোমেশন সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি। এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই সমন্বয় করবে। তথ্য প্রযুক্তি ও স্মার্ট ডিভাইসের সংযোজন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুরক্ষিত রাখবে। বিদ্যুৎ ব্যবস্থাকে প্রচলিত গ্রিড থেকে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করতে প্রযুক্তির সাথে সাথে সংশ্লিষ্ট জনশক্তিকেও দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। বৈদ্যুতিক যানবাহন পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। বাংলাদেশ ইতোমধ্যে চার্জিং গাইডলাইন সংক্রান্ত নীতিমালা প্রস্তুত করে ফেলেছে।’

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী মঙ্গলবার বিদ্যুৎ ভবনে হুয়াওয়ে ও পাওয়ার সেলের যৌথ উদ্যোগে ‘টুগেদার ফর এ স্মার্ট অ্যান্ড গ্রিন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নসরুল হামিদ বিপু বলেন, ‘সমম্বিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। সমন্বয়হীনতার জন্য অনেক অর্জনই ব্যর্থতায় পরিণত হতে পারে।’

কর্মশালায় স্মার্ট গ্রিড, বৈদ্যুতিক যানবাহন ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মার্ট গ্রিড, সাইবার হামলা প্রতিরোধ, ডিজিটালাইজেশন ও অটোমেশনের পাশাপাশি প্রযুক্তি নির্ভর পরিবেশবান্ধব জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহন নিয়েও আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ঝানফেং বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানপ্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক… পরবর্তী সংবাদ একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক হত্যা: ৫ জনের ফাঁসি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads