ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে সদর উপজেলার ১০ নং চরপক্ষীমারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিমুলতলী বাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হযরত আলী, সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্রামুজ্জামান রাহাত প্রমুখ।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!