ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবিসংঘের সাহিত্যালাপ ও কবিতা পাঠ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩০, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ, স্বরচিত কবিতা পাঠ ও অরিত্র’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশ’র সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি সংগঠনের ভাঁজপত্র অরিত্র’র জন্য নিয়মিত কবিতা-ছড়া দেয়ার জন্য সম্মানিত সদস্যদের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

সেইসাথে তিনি আগামী মাসিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কমিটিগুলো চূড়ান্ত করার উপর তাগিদ আরোপ করেন। এছাড়া সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সাহিত্যালাপে আলোচক হিসেবে অংশ নেন কবিসংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, নব্বই দশকের অন্যতম কবি হাদিউল ইসলাম, কবি-গবেষক জ্যোতি পোদ্দার ও কবি-ছড়াকার মোস্তাফিজুল হক। তারা অরিত্রে স্থান পাওয়া কবিতা ও ছড়ার পাশাপাশি আধুনিক ছড়া এবং কবিতার গতি-প্রকৃতি ও প্রকরণ নিয়ে আলোকপাত করেন। আলোচনার পাশাপাশি তারা লেখালেখি বিষয়ে নানা প্রশ্নের উত্তরও দেন। ফলে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

Shamol Bangla Ads

সংগঠনের সহ-সভাপতি কবি-ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছড়া ও কবিতা পাঠে অংশ নেন কবি-সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি-ছড়াকার মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি- ছড়াকার আশরাফ আলী চারু, কবি মোহাম্মদ শওকত হোসেন, কবি আজাদ সরকার, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি মাছুদুল আলম সরকার, কবি হামিদা ইয়াসমিন, কবি হানজালা মাহমুদ, কবি রুবেল খান, কবি রুনা ইসলাম, প্রমুখ।

পরে সংগঠনের মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

Need Ads
error: কপি হবে না!