ঝালকাঠি প্রতিনিধিঃ বর্ষবরন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিন চেঁচরীর যুব সমাজ এ ঘোড়দৌড়ের আয়োজন করেন। দৌড়ে ৬ টি ঘোড়া অংশ নেয়, এতে লাল মিয়ার দল বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। নানা বয়সের নারী-পুরুষ এ ঘোড়দৌড় দেখতে ভীড় জমান।
ঝালকাঠি -রাজাপুর-কাঠালিয়া রুটে দীর্ঘ ১বছর পর বাস চলাচল শুরু

ঝালকাঠি-রাজাপুর-কাঠালিয়া সড়কের বাস চলাচল দীর্ঘ এক বছর বন্ধ থাকার পরে রোববার সকালে শুরু হয়েছে। ঝালকাঠি জেলা সদর থেকে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাথে সরাসরি বাস যোগাযোগ শুরু হল। দূর্ঘদিন যাবৎ এ রুটের পুটিয়াখালীর বেইলী ব্রীজ ভেঙ্গে থাকা এবং পুরো সড়কে খানা -খন্দক থাকায় এ বাস চলাচল বন্ধ ছিল। বর্তমানে ভাঙ্গা ব্রীজ নির্মান এবং সড়ক মেরামত করায় পুনঃরায় এ রুটে বাস চলাচল শুরু হয়েছে।




