ads

শনিবার , ৩০ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ মে শুক্রবার দিনব্যাপী জেলার পাঁচ উপজেলাতেই পৃথকভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চালকককে মোট ১৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। একইসাথে যাত্রী হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া না আদায় করতে চালকদের সতর্ক করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার দুপুরে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় থেকে শ্রীবরদী, বকশীগঞ্জ ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ড এবং বটতলার নালিতাবাড়ী সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওইসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নবীনগর বাস স্ট্যান্ড, ময়মনসিংহ ও জামালপুর সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নালিতাবাড়ীতে নকলাগামী সিএনজি স্টেশন ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালক ও মালিক সমিতিকে সতর্ক করা হয়। একইসাথে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গরুহাটি বাইপাসে তল্লাশিকালে ৪ বোতল মদ ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।
শ্রীবরদী উপজেলায় সিএনজি, অটোরিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং করা হয়। অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয় এবং ১টি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

নকলা উপজেলার হলপট্টি মোড় ও নকলা উত্তর বাজার মোড়ে সিএনজি ও ঢাকা থেকে আগত বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং করা হয়। যাত্রী ভোগান্তি রোধে চালকদের সতর্ক করা হয়। আর ঝিনাইগাতী উপজেলায় বাস, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৯টি মামলায় মোট ৪ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!