ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ৩:০২ অপরাহ্ণ

Songhorshoপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৭ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামের জাহের আলীর পৈতৃক সূত্রে প্রাপ্ত একখন্ড জমি নিয়ে একই গ্রামের আব্দুর রেজ্জাক ওরফে রেজু মিয়া গংএর সাথে বেশকিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে আদালতে মামলাও চলে আসছিল। রবিবার সকালে ওই বিরোধকৃত জমি জাহের আলী চাষ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহের আলী (৭৫), ছেলে আব্দুল হাই (৫০), মুক্তার উদ্দিন ওরফে চোট্টু (৪৫), আবু তাহের (১৮) ও মেয়ে আনোয়ারা খাতুন (৪০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Need Ads
error: কপি হবে না!