ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে সাম্প্রদায়িকতা-সহিংসতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ২:১৩ অপরাহ্ণ

keshabpur,jessore-18-01-2014কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসন থেকে নির্বাচিত এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুরবাসীর দেয়া বিশাল সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে বলেন , দেশে  সাম্প্রদায়িকতা, সহিংসতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার দেশ সবার এ শ্লোগানকে সামনে রেখে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করে চলেছেন। কেশবপুরবাসীর দেয়া সম্বর্ধনার জবাবে আরও বলেন, উন্নয়ন বঞ্চিত কেশবপুরের সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন । শনিবার বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে সম্বর্ধনা কমিটির আহŸায়ক কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলী রেজা রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর পৌর সভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, দৈনিক ইত্তেফাক এর বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। আরও বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির নেতা এড.আবু বকর সিদ্দিকী, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা , মাহমুদ হোসেন বিপুল, রেবা ভৌমিক, প্রফেসর আকরাম হোসেন, চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু বকর আবু, অসীম ঘোষ প্রমুখ । মন্ত্রী এর পুর্বে সকালে কেশবপুর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্ধোধন করেন।

Need Ads
error: কপি হবে না!