কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষা শুরু হয়। ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

এবারের ভর্তি পরীক্ষায় এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে মোট ৭৪ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২২টি বিভাগের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘœ করতে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকান্ড সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ, আনসার ও র্যাব মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
উলেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিন দফা পিছিয়ে গত ২২ নভেম্বর ও ৩০ নভেম্বর ধার্য করা হয়েছিল। পরে আবারও তা তারিখ পরিবর্তন করা হয়। অবশেষে শনিবার শুরু হয়েছে ভর্তি পরীক্ষা।




