ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে শ্রীলংকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ

sri_4শ্যামলবাংলা স্পোর্টস : রঙ্গনা হেরাথের অসাধারণ নৈপুণ্যে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে টি-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে শ্রীলংকা।
৩১ মার্চ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে শ্রীলংকা সংগ্রহ করে ১১৯ রান। জবাবে ১৫.৩ ওভারে ৬০ রানে থেমে যায় নিউজিল্যান্ড। রঙ্গনা হেরাথ মাত্র ৩.৩ ওভারে ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এই জয়ের মাধ্যমে শেষ চারের পাশাপাশি গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে শ্রীলংকা। ‘এ’ গ্রুপ থেকে এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
টি-২০ বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করলেও সোমবার নতুন সমীকরণের সামনে ছিল শ্রীলংকা। সেমিফাইনাল খেলতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হতো তাদের। কিউইদের সামনেও ছিল একই সুযোগ। তাই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি নকআউটে পরিণত হয়। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালকে পায়নি শ্রীলংকা। তার বদলে অধিনায়কত্ব করেন পেসার লাসিথ মালিঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর:

Shamol Bangla Ads

শ্রীলঙ্কা: ১৯. ২ ওভারে ১১৯ (কৌশল ১৬, দিলশান ৮, জয়াবর্ধনে ২৫, সাঙ্গাকারা ৪, থিরিমান্নে ২০, ম্যাথিউস ৬, থিসারা ১৬, কুলাসেকারা ০, সেনানায়েকে ১৭, হেরাথ ১*, মালিঙ্গা ০; বোল্ট ৩/২০, নিশাম ৩/২২, ম্যাকক্লেনাগান ২/২৪, নাথান ১/৮, মিলস ১/৩০)

নিউ জিল্যান্ড: ১৫.৩ ওভারে ৬০ (গাপটিল ৫, উইলিয়ামসন ৪২, ব্রেন্ডন ০, টেইলর ০, নিশাম ০, রনকি ২, নাথান ২, মিলস ৪, বোল্ট ৩, ম্যাকক্লেনাগান ০*, অ্যান্ডারসন-অনুপস্থিত; হেরাথ ৫/৩, সেনানায়েকে ২/৩)

Shamol Bangla Ads

ম্যাচ সেরা: রঙ্গনা হেরাথ।

Need Ads
error: কপি হবে না!