ads

শুক্রবার , ২২ মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ মুহূর্তের চোটে অনিশ্চিত নেইমার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই নতুন করে চোটের শঙ্কা তৈরি হয়েছে নেইমারকে ঘিরে। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের আগে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়েই এখন বড় অনিশ্চয়তা।

Shamol Bangla Ads

আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নেইমারের শারীরিক অবস্থার পূর্ণ পরীক্ষা করা হবে। সেখানেই ঠিক হবে তার পরবর্তী পরিকল্পনা।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, নেইমারকে আলাদা কোনো সুবিধা দেওয়া হবে না। দলের অন্য খেলোয়াড়দের মতো একই মেডিকেল প্রটোকলের মধ্য দিয়েই যেতে হবে তাকে।

Shamol Bangla Ads

এদিকে নেইমারের ক্লাব সান্তোস দাবি করছে, তার চোট গুরুতর নয়, শুধুই হালকা ফোলা। এমনকি ২৬ মে ম্যাচেও তাকে খেলানোর সম্ভাবনার কথা বলেছে তারা।

তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে থাকা তথ্য বলছে ভিন্ন কথা। দেশটির গণমাধ্যমের দাবি, চোটটি ধারণার চেয়ে বেশি জটিল হতে পারে এবং সেরে উঠতে আরো সময় লাগতে পারে।

এই পরিস্থিতিতে ৩১ মে পানামা ও ৫ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা খুবই কম।

মূল লক্ষ্য এখন একটাই, ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া।

চোটের কারণে ২০২৩ সালের পর থেকে মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। তাই বিশ্বকাপের ঠিক আগে নতুন এই ইনজুরি ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!