শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপকার্য সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দীক। তিনি ১৭ মে রবিবার সদর উপজেলার গাজীরখামার এলাকাস্থ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআইসমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ-সহ উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ওইসময় শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার, ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য লেফটেন্যান্ট তাসফিন মাহমুদ অমি, এনএসআই এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য মো. আসাদুজ্জামান মিয়াসহ পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।




