ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভোগাই নদীর ভাঙন এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় ভোগাই নদীর ৪টি স্থানের ভাঙন সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১৬ মে শনিবার বিকেলে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শক্রমে নদীর ভাঙন প্রতিরোধে করণীয় নির্ধারণ ও তার দ্রুততর বাস্তবায়নে নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক পার্শ্ববর্তী বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা কম, উপস্থিতির নিম্নহার, ওয়াশব্লকে দুর্গন্ধ এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম না থাকার বিষয়ে আলোকপাত করেন। তিনি সমস্যা সমাধানে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ইউনিফর্ম সরবরাহে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।

ওইসময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads