ads

শনিবার , ১৬ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
মে ১৬, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার বিকেলে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ বছর মেয়াদের জন্য ১০ সদস্যের উপদেষ্টা কমিটি বহাল রেখে কিছু পদে পরিবর্তন করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Shamol Bangla Ads

নতুন কার্যনির্বাহী কর্মকর্তারা হলেন সভাপতি পদে প্রকৃতিপ্রেমি আব্দুল কাদের, সহ-সভাপতি পদে শওকত আকবর পনির, সাধারণ সম্পাদক পদে শিক্ষক-কবি জ্যোতি পোদ্দার কন্ঠভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে ব্যবসায়ী শরণ রায়, অর্থ সম্পাদক পদে লিটন চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিঠুন কোচ, দপ্তর সম্পাদক পদে ওয়েব ডেভলপার মিনহাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ট্রাইবাল নেত্রী মিজ ক্লোডিয়া নকরেক কেয়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক পদে শিক্ষক আসাদুজ্জামান রুপম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পদে যুবনেতা শুভঙ্কর সাহা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়া কবীর শুভ্রা কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন। সভায় সিনিয়র সাংবাদিক সুশীল মালাকারের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি বহাল রাখা হয়।

বিদায়ী কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা সমন্বয়কারী চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, উপদেষ্টা আইরিন পারভীন, এস এম আবু হান্নান, আবুল কালাম আজাদ, সদস্য ক্লোডিও নকরেক কেয়া, আসাদুজ্জামান রুপম, শওকত আকবর পনীর প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের বিগত দিনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। গত বছরের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সবুজে সাজাই বাংলাদেশ কার্যক্রমে বৃক্ষরোপনে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব টপ টেন নির্বাচিত হওয়ায় ও পুরস্কার লাভ করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়। সেইসাথে এ বছরও আগামী জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলায় ২৫ থেকে ৩০ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগামী জুন মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুরা এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় বাসিন্দা ও অংশীজনদের সমন্বয়ে একটি সচেতনতামূলক সভা করা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Need Ads