ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদাকে ইফতারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫৩
খালেদাকে ইফতারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hasina-Khaleda 2শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের রাজনীতিবিদদের সম্মানে ওই ইফতারের আয়োজন করা হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার শেখ আখতার হোসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাতে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। তার আগে গত বছর খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখনও তাকে প্রধানমন্ত্রীর ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে খালেদা জিয়াও সেই ইফতারে যাননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘হাইদারে’ নতুন চেহারায় শহিদ পরবর্তী সংবাদ তালায় নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের গলিত লাশ…