ads

শুক্রবার , ১৫ মে ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Shamol Bangla Ads

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (১৪ ও ১৫ মে) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ওই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ও আজ ভোরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত মালামাল ফেলে সীমান্তের দুর্গম এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জনসন্স বেবি পাউডার, ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে এবং পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর ও আপসহীন। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads