ads

মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে স্মার্টফোনের সঙ্গে নতুন ব্যবসায় শাওমি

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

স্মার্টফোনের বাইরে এবার হোম অ্যাপ্লায়েন্স খাতে প্রবেশ করল শাওমি বাংলাদেশ। স্মার্ট টিভি, ওয়াশার–ড্রায়ার, এয়ার পিউরিফায়ার ও স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন পণ্য উন্মোচনের মাধ্যমে দেশে পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Shamol Bangla Ads

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায়, স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিতির বাইরে গিয়ে তারা এখন একটি সমন্বিত স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। বিশেষ করে স্মার্ট হোম ও কানেক্টেড ডিভাইসের চাহিদা বাড়ায় এই খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

শাওমির তথ্য মতে, বর্তমানে তাদের এক বিলিয়নের বেশি কানেক্টেড ডিভাইস বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড। পাশাপাশি ২০২৫ সালে বৈশ্বিক টিভি শিপমেন্টেও শাওমি শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশের বাজারে নতুন যেসব পণ্য আনা হয়েছে, তার মধ্যে অন্যতম ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি’। এই ওয়াশার–ড্রায়ারে মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর দাম রাখা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

স্মার্ট টিভি বিভাগেও একাধিক নতুন সিরিজ উন্মোচন করেছে শাওমি। ‘শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ’-এ ব্যবহার করা হয়েছে কিউডি–মিনি এলইডি প্রযুক্তি। এতে রয়েছে ১,২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সুবিধা। সিরিজটির ৯৮ ইঞ্চি সংস্করণের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮৫, ৭৫, ৬৫ ও ৫৫ ইঞ্চি মডেলও বাজারে আনা হয়েছে।

একই সঙ্গে ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’ও উন্মোচন করা হয়েছে। এই সিরিজে রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে এবং গুগল টিভি সুবিধা। ৭৫ ইঞ্চি সংস্করণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৬৫, ৫৫ ও ৪৩ ইঞ্চি সংস্করণও পাওয়া যাবে।

বাড়ির নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবহারের জন্য আরও কয়েকটি স্মার্ট পণ্য এনেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, ইনডোর ও আউটডোর স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট ট্র্যাকিং ডিভাইস ‘শাওমি স্মার্ট ট্যাগ’।

Need Ads