ads

শনিবার , ১২ মার্চ ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেলান্দহে স্কুলছাত্রীর সম্ভ্রমহানি ॥ চিরকুট লিখে আত্মহত্যা

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
মার্চ ১২, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহে সম্ভ্রমহানির ঘটনায় আত্মহত্যা করেছে আশামনি (১৫) নামে এক স্কুলছাত্রী। ওই ঘটনায় ১১ মার্চ আশামনির পরিবার মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাধুপুর কান্দারপাড়া গ্রামের ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা এবং খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন (২৫) কে আসামি করা হয়েছে। আশামনি মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে সাহাজাদপুর গ্রামের আবু মিয়ার একমাত্র মেয়ে। ঘটনার পর থেকেই লম্পট তামিম ও তার স্বজনরা গা ঢাকা দিয়েছে।

Shamol Bangla Ads

স্বজনরা জানান, স্কুলে যাতায়াত পথে আশামনিকে বখাটে তামিম প্রায়ই উত্যক্ত করতো। বৃহস্পতিবার বখাটে তামিম আশামনির বান্ধবি বুলবুলি, মিথিলা ও শায়লাকে দিয়ে কৌশলে ডেকে নেয়। দিনভর একটি কক্ষে আটকে রেখে আশামনির সম্ভ্রমহানি করে এবং ভিডিও ধারণ করে তামিম আহম্মেদ স্বপন। ঘটনাটি বাইরে প্রকাশ না করলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। বিকেল ৩টায় আশামনি বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে কোন সাড়াশব্দ না পেয়ে আশামনির মা শিলা বেগম জানালা দিয়ে মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সময় আশামনির হাতের লেখা দুটি চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাইছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করত ও আমাকে বলেছে ওর সাথে দেখ করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করেছে যা বলার মত না’।

Shamol Bangla Ads

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ওই ঘটনায় শুক্রবার সকালে আশামনির বাবা আবু মিয়া থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads