ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২৫
শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৮ জুন রবিবার দিনব্যাপি শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর সদর উপজেলা কৃষি অফিস ওই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। খামারবাড়ীর শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষিবিদ ফজলুল করিম সানি ও সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল হামিদ প্রশিক্ষণটি পরিচালনা করেন। 

Shamol Bangla Ads

এতে কৃষকদের ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর পোকামাকড়, বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত করা হয় এবং ওইসব দমন পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। ওই প্রশিক্ষণে সদর উপজেলার ৫ টি সার্ভিলেন্স ব্লকের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পোকা দমনের সুইপিং নেট বিতরন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে ঘেরের দখল নিয়ে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা পরবর্তী সংবাদ বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা শফিউল আলম তালুকদারের ইন্তেকাল…