ads

শনিবার , ৯ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মে শুক্রবার সন্ধ্যায় গাঙচিলের সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংগঠনের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি নুরুল ইসলাম মনি, সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন, জ্যোতি পোদ্দার, আশরাফ আলী চারু, হাসান শরাফত, শফিকুল ইসলাম, প্রভাষক আজাদ সরকার, এমএইচ মুকুল, খালিদুজ্জামান, মকবুল হোসেন, প্রভাষক মির্জা শ্যামল, সালেহ ইমাম জনি, শারমিন সুলতানা রাকা, জেসমিন দীপ্তি, শাহী মাহমুদ, সাংবাদিক কাজী মাসুম, মেহেদী হাসান শামীম, জান্নাতুল বাকি, সুমন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং কবিতা পাঠ করেন।

Need Ads