ads

রবিবার , ৩ মে ২০২৬ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
মে ৩, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ৩ মে রবিবার বিকেলে পরিদর্শন উপলক্ষে নবাগত পুলিশ সুপার ক্রমান্বয়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি গার্ড অব অনার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

পরে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি, ফোর্সের আবাসন, উন্নত খাবার এবং ছুটিসহ সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি, থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালান রোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম-সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!