ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে বাল্যবিয়ের ঘটনায় আটক ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ১:৫৯ অপরাহ্ণ
রামুতে বাল্যবিয়ের ঘটনায় আটক ৪

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু উপজেলায় ৮ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- বর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলি এলাকার আবুল কালাম(৪৫), কনের বাবা মো. শামশু (৫০) ও মা রুবি আক্তার (৪৫)। তাদের বাড়ি রামু উপজেলার রাজারকুল হাফেজ পাড়া গ্রামে। একই সঙ্গে এ বিয়েতে সহায়তার অভিযোগে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলি এলাকার মৃত হাজী কালামের ছেলে মো. ইব্রাহিম খলিলকেও আটক করা হয়। রোববার রাত দেড়টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কনে তাহমিনা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন দে জানান, বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রামুতে পুলিশ-ডাকাত মুখোমুখি সংঘর্ষে ডাকাত নিহত

Shamol Bangla Ads

কক্সবাজারের রামুতে নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান ঢালায় রবিবার ২০এপ্রিল রাত পৌনে ৯ টার দিকে যানবাহনে ডাকাতির প্রস্তস্তুতিকালে পুলিশ- ডাকাতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১ ডাকাত নিহত হয়েছে। এসময় এ এস আই শ্রী মিলন্টন দে, কনেষ্টবল শরীফ, সুমন, রুপায়ন, ও অনসার লাল্টু জনগুরুতর আহত হয়েছে। এসময় তৎক্ষানিক অভিযান চালিয়ে ১টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছেন। এদিকে আহত এ এস আই শ্রী মিলন্টন চট্টগ্রাম চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রামু থনাার ওসি অপ্পেলা রাজু নাহা ও ওসি তদন্ত মোঃ বখতিয়ার উদ্দীন চৌধুরী এ ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!