ads

বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পর্যটনের দ্বার খুলছে আজ

খবর টি পড়েছেন : ২৮৪
পর্যটনের দ্বার খুলছে আজ
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

করোনার কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবার জমে উঠবে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। ইতোমধ্যে পর্যটনকেন্দ্রগুলোয় ধোয়ামোছাসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার অর্থনীতির কথা বিবেচনা করে খুলে দেোয়া হচ্ছে পর্যটনের দুয়ার। তবে স্বাস্থ্যবিধি মানা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

Shamol Bangla Ads

বুধবার রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় সব কেন্দ্র দর্শনার্থীদের জন্য প্রস্তুত। তবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা এখনই খুলছে না। চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ বলেন, চিড়িয়াখানা অন্য বিনোদনকেন্দ্রগুলোর মতো নয়। এখানে জীবন্ত প্রাণীর বসবাস। আমরা এখনও পর্যবেক্ষণ করছি। দীর্ঘদিন বন্ধ রাখার পর কোনো সমস্যা হবে কিনা তা দেখা হচ্ছে। তবে আমরা খোলার প্রস্তুতি নিচ্ছি। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর খুলে দেওয়া হবে। তিনি জানান, চিড়িয়াখানায় সরকারের নির্দেশনা অনুযায়ী মোট দর্শানার্থীর ৫০ শতাংশ প্রবেশ করানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন। সকাল থেকে বিকেলে পর্যন্ত দর্শানার্থী আসবে, আমরা কীভাবে ৫০ শতাংশ নির্বাচন করব।

চিড়িয়াখানার মতো একই অবস্থা রাজধানীর বোটানিক্যাল গার্ডেনেরও। বোটানিক্যাল গার্ডেনের পরিচালক হক মাহবুব মোর্শেদ বলেন, খোলার নির্দেশনা পাওয়ার পর আমরা অধিদপ্তরের কাছে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শনার্থী প্রবেশের নিয়ম জানতে চেয়েছি। এ বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর সিদ্ধান্ত নেব। তবে আমরা প্রস্তুত রয়েছি। আশা করি দু-একদিনের মধ্যে খুলতে পারব।
ঢাকার থিমপার্কগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয় ফ্যান্টাসি কিংডম। ঢাকার অদূরে আশুলিয়ায় আধুনিক এই বিনোদনকেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। সাভার নবীনগরের বারুইপাড়ার নন্দন পার্কও ইতোমধ্যে খোলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজধানীর শিশু-কিশোরদের প্রধান বিনোদনকেন্দ্র ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে (সাবেক শিশুমেলা) শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ চলছে। ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশন্সের (বাপা) উপদেষ্টা জিএম মুস্তাফিজ বলেন, বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সরকারের সিদ্ধান্তে আমরা খুশি। ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ১১টি পার্ক রয়েছে। আমরা সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলব। প্রবেশমুখে তাপমাত্রা মাপা ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। যাদের মাস্ক থাকবে না, তাদের বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। ১৮ মাস বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাই। তিনি জানান, দেশে ছোট-বড় মিলিয়ে বেসরকারি পার্কের সংখ্যা ২৮৬। এসব পার্কে সম্পৃক্ত ৩-৪ লাখ কর্মজীবী। পরোক্ষভাবে আরও অন্তত ১০ গুণ মানুষ পার্কের ওপর নির্ভরশীল। পার্কগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এখন আবার ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। পার্কগুলো উন্মুক্ত স্থানে এবং অনেক জায়গাজুড়ে করা। বাংলাদেশের ওয়াটার পার্কগুলোর পানি ক্লোরিন দিয়ে পরিশোধন করা হয়। ফলে ধারণ ক্ষমতা অনুযায়ী দর্শনার্থী প্রবেশে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার অবস্থায় নেই। বহু পার্ক বন্ধ হয়ে গেছে। সরকার পর্যটন খাতের জন্য এক হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিলেও পার্ক কর্তৃপক্ষ এক টাকাও পায়নি। ব্যাংক থেকে মেলেনি কোনো সহায়তা। পার্কগুলোর প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সামনে যেন আর বিনোদন পার্কগুলো বন্ধ করা না হয়, তাহলে ধীরে ধীরে ক্ষতি কিছুটা পোষানো যাবে।

Shamol Bangla Ads

রাজধানীর আশপাশে প্রায় কয়েকশ ছোট-বড় রিসোর্ট আছে। বড় রিসোর্টগুলো ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। অনেকে দিনব্যাপী প্যাকেজও ঘোষণা করেছে। আর এসব রিসোর্টের ফেসবুক পেজে গ্রাহক আকৃষ্ট করতে চলছে বুস্টিং।

জানা যায়, করোনাকালে বন্ধ থাকা কক্সবাজারের হোটেল-রিসোর্টগুলো ধুয়েমুছে পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজ প্রায় শেষ। কক্সবাজারের হোটেলগুলোতে ১৯ ও ২০ আগস্টের জন্য অর্ধেক ধারণ ক্ষমতার রুম বুকিং হয়ে গেছে বলে জানা গেছে। পর্যটক টানতে হোটেলগুলো ৩০-৬০ শতাংশ পর্যন্ত কক্ষ ভাড়ায় ছাড়ের ঘোষণা দিয়েছে।

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের মারমেইড বিচ রিসোর্টের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান জানান, তারা কক্ষ ভাড়ায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছেন। ইতোমধ্যে ৫০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। তারকা মানের হোটেল সি-গাল, সায়মান বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইস, কক্স-টুডে, লং বিচসহ বিভিন্ন হোটেলে কক্ষ ভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে এখনও শুরু হয়নি পর্যটক বরণের প্রস্তুতি। বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সুন্দরবনের পর্যটনকেন্দ্রও আজ খুলছে না। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মৎস্য ও কাঁকড়া শিকার বন্ধ রাখার ঘোষণা রয়েছে আগে থেকেই। এই নিষেধাজ্ঞার আওতায় সুন্দরবনের পর্যটনকেন্দ্রও পড়ছে।

সীমিত পরিসরে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় আশা জেগেছে কুয়াকাটার ব্যবসায়ীদের মাঝে। কুয়াকাটা হোটেল- মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটায় ১৬০টির মতো আবাসিক হোটেল- মোটেল রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলা হয়েছে। আমরা আশাবাদী, কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা বলেন, কুয়াকাটায় প্রায় শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। সবার কাছেই এরই মধ্যে বুকিং আসতে শুরু করেছে। অগ্রিম বুকিং নিচ্ছি এবং পর্যটকদের সব ধরনের সেবা দিতে ট্যুর অপারেটর ও গাইড প্রস্তুতি সেরে রেখেছি।

এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে গত কয়েকদিন ধরে ভিড় রয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্য পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেকেই ভিড় করছেন সমুদ্রসৈকত এলাকায়। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।
পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় ক্ষতি কাটিয়ে ওঠার আশায় বুক বাঁধছেন রাঙামাটির পর্যটন-সংশ্লিষ্টরা। প্রাণ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্মহীন দিনগুলোতে মানবেতর জীবনযাপন করা নৌযান শ্রমিক-কর্মচারীরাও নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন। সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো ধুয়েমুছে পরিস্কারের কাজ শেষ হওয়ার খবর পাওয়া গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। হোটেল-মোটেল ও রিসোর্টগুলো সরকারের নির্দেশনা মানছে কিনা, স্থানীয় প্রশাসন সেটি শক্তভাবে পর্যবেক্ষণ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শতভাগ যাত্রী নিয়ে চলবে সব গণপরিবহন পরবর্তী সংবাদ ‘২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন’ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads