ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যার প্রধান আসামী আন্ত:জেলা অস্ত্র ব্যবসায়ী আরিফ বাঙ্গাল গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০১৪ ৪:৫২ অপরাহ্ণ

armsপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহ আনিস হত্যা মামলার প্রধান আসামী আরিফ বাঙ্গাল (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর মাঝদিয়া গ্রাম থেকে দুই সহযোগিসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এসময় তার কাছ থেকে একটি সর্টগান, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের বাহার আলীর ছেলে আরিফ বাঙ্গালের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। থানায় কোন অস্ত্রধারী আটকের পর সকল অস্ত্রের উৎস হিসেবে আরিফ বাঙ্গালের নাম এসেছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। তার দুই সহযোগি হলো লক্ষীকুন্ডা গ্রামের আব্দুল হামিদের ছেলে ওয়াহেদ আলী (৩২) ও পাবনা সদরের থানা পাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (৩৩)। বৃহস্পতিবার ভোরে উপজেলার মাঝদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালানোর সময় মোটর সাইকেলসহ ওই তিনজনকে আটক করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, আরিফ বাঙ্গাল আন্তঃজেলা অস্ত্র চোরাকারবারির প্রধান হোতা। ২০০৫ সালের এপ্রিল মাসে ছলিমপুরের মাথাল পাড়ায় বিএনপি নেতা শাহ আনিসকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামী আরিফ বাঙ্গাল।

Need Ads
error: কপি হবে না!