শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে নকল ধান বীজ বিক্রি, লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিকের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, অভিযানকালে ডিলার নূরল আমিনকে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা ও নকল ধান বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিলার শহিদুলকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




