ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ১৩, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ এপ্রিল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয় লোকজনের ধারণা, তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোহাগি ওই এলাকার চা–দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ এমন ঘটনা কেন ঘটল, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Shamol Bangla Ads

নিহতের বাবা সুন্দর আলী বলেন, ‘গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়েছি। আমরা ঢাকায় থাকি। মেয়েও ঢাকায় থাকত, তবে গ্রামের বাড়িতে বিয়ে দেওয়া হয়। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েক দিন আগে শুনেছি, ও শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। কীভাবে কী হলো, বুঝতে পারছি না। আমি ঢাকায় থেকে রওনা হয়েছি, বাড়ি গিয়ে বিস্তারিত জানতে পারব।’

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Need Ads
error: কপি হবে না!