ads

শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১১, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাকারের আয়োজনে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতা লাইব্রেরিয়ান সিরাজুম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতা চলাকালে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও জেলা গতগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা বেগমসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পৃথক তিনটি করে ছয়টি এবং কুইজ প্রতিযোগিতায পৃথক দুইটি গ্রুপে মোট আটটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশুরা আবহমান গ্রাম বাংলার চিত্র এবং বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ এর কৃষ্টি-কালচার ও বিভিন্ন মেলার দৃশ্য তুলে ধরেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে সুবিধা জনক সময়ে পুরস্কার বিতরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!