বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : স্বাধীনতা ও গণতন্ত্রের অগ্রপ্রথিক, দেশ ও জাতির সত্যের মুখপাত্র দৈনিক ইনকিলাব বন্ধ ও সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে এক সভা শুক্রবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দৈনিক ইনকিলাবের বোয়ালখালী সংবাদদাতা এম এস এমরান কাদেরীর সভাপতিত্বে ও চন্দনাইশ সংবাদদাতা এম এ মহসিনের সঞ্চালনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এম মনঞ্জুর আলম, প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক সিরাজুল ইসলাম, এইচ সি দে রাজু, ক্লাবের যুগ্ম সম্পাদক পূজন সেন, ছাদেকুর রহমান সবুজ, মো. রবিউল হোসেন, ইনকিলাব পাঠক ফোরামের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার সাংবাদিক বা জাতির বিবেককে রোধ করার প্রচেষ্টা করছে। দৈনিক ইনকিলাব অফিসে তলাশি, প্রেসে তালা ঝুলি দেশে বাকশালী কায়দায় স্বাধীন গণতন্ত্রচর্চা ও সংবাদপত্রের বাক স্বাধীনতাকে বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে প্রেসের তালা খুলে দিয়ে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।




