ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

খবর টি পড়েছেন : ৫৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৭ টাকা হিসাব করে বাংলাদেশি টাকায় যা ৪ হাজার ২৮০ কোটি টাকা। ১৩ জুন মঙ্গলবার এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঋণ অনুমোদনের বিষয়টি জানানো হয়। এ দিন ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়েছে।

Shamol Bangla Ads

এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এই ঋণ প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে প্রোগ্রামটি চালু করা হয়।

এ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ এই সাব-প্রোগ্রাম সরকারকে দরিদ্র এবং দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার উদ্যোগকে শক্তিশালী করতে সক্ষম করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমতলে জায়গা হারিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে জঙ্গিরা: এটিইউর… পরবর্তী সংবাদ কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads