ads

বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জামালপুর প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন।

Shamol Bangla Ads

সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ওইসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ ৭১ এর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা করার পাশাপাশি সরকারি শিশু পরিবার, জেলখানায় উন্নত খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দিরে ও উপসানলয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads