ads

বুধবার , ১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে ৩ জন শনাক্ত

খবর টি পড়েছেন : ২৪৪
করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে ৩ জন শনাক্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের দেহে কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ১ এপ্রিল বুধবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই তথ্য জানান।
তিনি জানান, নতুন করে একজনের মৃত্যু হওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এ ছাড়া আরও তিনজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ২৫ জন এরই মধ্যে সেরে উঠেছে। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৪৫ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬০ হাজার ১৮১ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৮ হাজার ৩৫৯ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রাখা যেতে পারে… পরবর্তী সংবাদ মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনা করছে বিএনপি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads