ads

বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে সভায় সভাপতিত্ব করেন।

জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের কিছু দিন পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূত্রপাত নতুন প্রশাসনের সামনে এক বিশাল অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রেও সংকটের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Shamol Bangla Ads

আন্তর্জাতিক পরিস্থিতির এই ভয়াবহ অভিঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না। এমন সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সদ্য ক্ষমতাসীন সরকার ঠিক কতটা প্রস্তুত, তা নিয়ে বর্তমানে সর্বমহলে ব্যাপক আলোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে এ জরুরি সভা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads