ads

সোমবার , ৯ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগমনকারী ও চলাচলকারী মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি আসন্ন ঈদুল ফিতরকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদ্যাপনে শেরপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) জি এম নাদির হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হক ববি, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সরকার, বাস মালিক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় স্থানীয় বাস ও ট্রাক মালিকবৃন্দ/প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন ব্যক্তির পরিবারের মাঝে বিআরটিএর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!