ads

রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সমস্যা ও সম্ভাবনা নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ২ এমপির

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরে মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের পাশাপাশি জেলার প্রধান প্রধান সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য। ৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী ওই অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে তারা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকল মহলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। একইসাথে কৃত্রিমভাবে কেউ যেন জ্বালানি তেলের সংকট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখার আহবান জানান তারা।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে যানজট নিরসনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সতর্কতা বাড়ানোর তাগিদ দেন। সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইকরাম, ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এনএসআইয়ের সহকারী পরিচালক মো. কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী লিখন মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!