ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ৫, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম, স্বজনপ্রীতি, হতদরিদ্র শিক্ষার্থীদের নাম অন্তর্ভূক্ত না করে মনগড়া তালিকার বিরুদ্ধে মানববন্ধন করেছের শিক্ষার্থীরা। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যায়ের উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন হতদরিদ্র শিক্ষার্থীরা। এসময় তারা অভিযোগ করে বলেন, বিদ্যায়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের যোগসাজসে সহকারি শিক্ষক জুলফিকার হায়দার রিংকু ও মাহবুব ওয়াহেদ রুহেল স্বজনপ্রীতি মাধ্যমে হতদরিদ্র শিক্ষার্থীদের বাদ দিয়ে শিক্ষকদের আত্মীয় স্বজনদের উপবৃত্তির তালিকায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে প্রকৃত হতদরিদ্র শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এছাড়াও ঐ শিক্ষকরা নামে বেনামে সিম ব্যবহার করে কৌশলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করছে। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে এঘটনায় সাথে জড়িতের শাস্তির দাবী করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী আগে উপবৃত্তির টাকা পেয়েছে। কিন্তু এখন কেন পায়না তা আমার জানা নেই।

Shamol Bangla Ads

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!